ঢাকা শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

কালীগঞ্জে খাজাবাড়িয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, সময়ঃ ০২.৫১ পি.এম

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।। : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার  মথুরেশপুর ইউনিয়নের খাজা বাড়িয়া উজাইমারী যুব সংঘের আয়োজনে মথুরেশপুর  ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে  ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলাটি উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি, হাডুডু খেলায় অংশগ্রহণ করেন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার   দেবাশীষ ঘোসের নেতৃত্বে হাডুডু দল ও ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিলের নেতৃত্বে হাডুডু দল। খেলায় ২৮ পয়েন্ট পেলে ৭ নম্বর ওয়ার্ড হাডুডু দল জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  রানারআপ দল ৮ নম্বর ওয়ার্ড ।খেলা সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আব্দুল মজিদ, খেলাটি পরিচালনা করেন সৈয়দ  মোমিনুর রহমান,সহকারি রবিউল ইসলাম, স্কোর সুকুমার দাশ বাচ্চু,। খেলা শেষে বিজয়দের মাঝে পুরস্কার প্রদান করেন মথুরেশপুর ইউনিয়ন 7 8 9 নম্বর ওয়ার্ডের জামামাত ইসলামী আমির   হাফেজ রবিউল বাশার,ইউপি সদস্য মেহেরুন্নেসা, ভাই ভাই হার্ডওয়ারের এস ডি এন্টারপ্রাইজের আকবর হোসেন,  হাফিজুর রহমান  অনুষ্ঠানটি পরিচালনা করেন মোমিনুর রহমান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলায় প্রচুর দর্শক সমাগম হয়। খেলায় চ্যাম্পিয়ন ও রানার দলকে ক্রেস্ট প্রদান করা হয়।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com