বুধহাটায় ঘরের আড়ার সাথে শাড়ীতে ফাঁস আটকে আত্মহত্যা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে ঘরের আড়ার সাথে শাড়িতে গলায় ফাঁস আটকে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল অনুমান ৯টার মধ্যে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি গ্রামের মৃত অনীল কুমার মন্ডলের ছেলে অলোক কুমার মন্ডল (৫২) চোখে কমদেখা ও শারীরিক অসুস্থতার কারনে মানসিক ভাবে বিপর্যস্থ ছিলেন। ইতিপূর্বে ৩ বার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। চলে যাওয়ার সময় হয়েছে, ঈশ্বরের কাছে যাব বা অনুরূপ নানা জীবনের প্রতি বিতৃষ্ণামূলক কথা বলতেন তিনি। শনিবার সকালে খাওয়া দাওয়া শেষে ঘরের বারান্দায় বিশ্রামে রেখে পরিবারের লোকজন নিজ নিজ কাজে যান। ৯.১০ মিনিটের দিকে বিল্ডিং এর পূজা ঘরের মধ্যে আড়ার সাথে গলায় ফাঁস আটকানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করলে তার আত্মহত্যার বিষয়টি জানাজানি হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, উপজেলা যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ সহ এলাকার সর্বস্তরের মানুষ তার মৃতের খবর পেয়ে তাদের বাড়িতে ছুটে আসেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে লাশ ময়না তদন্ত না করার লিখিত আবেদন, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নের্তৃবৃন্দ, ইউপি সদস্য, গ্রাম ও পাড়া প্রতিবেশীর পরিবারের পক্ষে মতামত প্রদান, কোন দিক থেকে কোন প্রকার অভিযোগ না থাকা, মৃতব্যক্তির শ্বশুর বাড়ির লোকজনের অভিযোগ না থাকাসহ সার্বিক অবস্থা বিবেচনা করে মৃতদেহ সৎকারের অনুমতি প্রদান করা হয়।
