ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে গাজাসহ গ্রেফতার-১

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, শনিবার, সময়ঃ ১১.০৭ পি.এম

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  :  আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্ধ করা হয়েছে। 

থানার এসআই তারিক উর রহমান শুভ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুর রউফ সানা এর বাড়ির সামনে রাস্তার উপর থেকে বল্লভপুর হিন্দুপাড়ার মৃত ফটিক গাজীর ছেলে মোহাম্মদ আবুল হোসেনকে ২১৫ গ্রাম গাজাসহ গ্রেফতার করেন। এব্যাপারে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ২৩/৬২ (তাং ২৩/৪/২৬) নং মামলা রুজু করা হয়েছে।