ঢাকা সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, রোববার, সময়ঃ ০২.২০ পি.এম
কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা  অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।। : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪ টায়  অনুষ্ঠিত ফাইনালে বালক বিভাগে গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-০ গোলের বিশাল ব্যবধানে উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এদিনের অপর বালিকা  ফাইনাল ফুটবল খেলায়  খেলার ১  -০গলে ভদ্রকালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে এনএন টি প্রাথমিক বিদ্যালয় বালিকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলাটি   উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মিলন সাহা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম (বাবু), সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী শওকাত হোসেন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আল রাজি টোকন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব, সরকারি শিক্ষা অফিসার জ্যোতি শংকর রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন। পুরো টুর্নামেন্টের সার্বিক দায়িত্ব পালন করেন উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল রহমান। বালিকা বিভাগে অনুষ্ঠিত ফাইনালে ভদ্রখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে এনএনটি রতনপুর টুপদিয়া নিজদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করে।  প্রতিদিন সকাল ও বিকালে ভাগ করে খেলাগুলো অনুষ্ঠিত হয় এবং শুরু থেকেই মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের ব্যাপক উপস্থিতি। জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টটি ২৩ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার ধারাভাষ্য প্রদান করেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম.আর. মোস্তাক আহমেদ।

রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন  সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মোমিনুর রহমান, আলিমুজ্জামান রিফাত, নাঈমুর রহমান নাঈম, রবিউল ইসলাম ও সাকিব।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com