ঢাকা সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

আশাশুনির খাজরায় পুষ্টি মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, রোববার, সময়ঃ ০২.২৮ পি.এম
আশাশুনির খাজরায় পুষ্টি মেলা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  :  আশাশুনি উপজেলার খাজরায় দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খাজরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ পুষ্টি মেলার আয়োজন করা হয়।

খাজরা ইউনিয়নের পিরোজপুর, দূর্গাপুর, গোয়ালডাঙ্গা, রাউতাড়া ও খাজরার বিভিন্ন বয়সের কিশোরী ক্লাব হতে শতাধিক কিশোরী মেলায় অংশ নেয়। তারা বিভিন্ন ধরনের  খেলাধুলা, চিত্রাংকন, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা এবং নাচ গানে অংশগ্রহণ করে। কিশোরীদের কৈশোরকালীন নিয়মিত স্বাস্থ্য পরিচর্যার পাশাপাশি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার গ্রহনের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বাচ্চু, ইউপি সদস্য ইয়াকুব আলী, রবিউল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী হুমায়ূন কবির, ম্যানেজার শফিকুল ইসলাম, আশাশুনি এরিয়া ম্যানেজার বিপ্লব দেবনাথসহ প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও ষ্টাফবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেলার কার্যক্রম পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার সুরুজ আলী এবং তাকে সহায়তা করেন সহকারী টেকনিক্যাল অফিসার শেখ ওসমান আলী।

মেলায় সবচেয়ে আকর্ষণীয় ছিল কিশোরীদের অংশগ্রহনে বাল্য বিবাহের পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন। যুক্তি তর্কে কিশোরীরা বাল্য বিবাহের ক্ষতিকর দিক গুলো সুন্দর ভাবে তুলে ধরেন। সবশেষে বিভিন্ন প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরুষ্কার প্রদান করা হয়।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com