ঢাকা সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৬ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

বড়দলে বিনামূল্যে মশক নিধন স্প্রে বিতরণ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, রোববার, সময়ঃ ০২.২৯ পি.এম

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল।। : আশাশ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে বিনামূল্যে মশক নিধন স্প্রে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রোববার  (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ড্যাফ বাংলাদেশ-এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং মশক নিধন অভিযানের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে ড্যাফের উপজেলা কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। এ সময় স্থানীয় এলাকাবাসীও কর্মসূচির প্রশংসা করেন।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর নির্দেশনায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ড্যাফ বাংলাদেশ, আশাশুনি, সাতক্ষীরার সৌজন্যে এই বিনামূল্যে স্প্রে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

 

 

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com