কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি।। : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) চলতি দায়িত্বে মিলন সাহা.সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান,থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডাক্তার শংকর কুমার দে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম সাবেক সদস্য সচিব ডঃ শফিকুল ইসলাম বাবু,উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,মুক্তিযোদ্ধা সংসদের কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, প্রশাসনিক কর্মকর্তা,হোসনে আরা খানম, মধুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মোতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, চম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন,রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোফিয়া পারভীন, নলতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান ভাড়াসিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজামউদ্দিন রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিনিধি মাহমুদুর রহমান,হাজী তোফিল উদ্দিন মাদ্রাসা সুপার মাওলানা শফিউল্লাহ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইমরান , বিজিবি নায়ক নায়েক সুবিদার ফারুক হোসেন প্রমুখ। সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জ্বালানি তেলের সমস্যা নিরসনে করণীয় , অধিক দামে জ্বালানি তেল বিক্রয় বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ , কেমিক্যাল দিয়ে অপরিপক্ক আম পাকানো ও মাদকদ্রব্য বিষয়ে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে,সাতক্ষীরা টু ভেটখালী রাস্তার কাজে ধীরগতি কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে,সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সিদ্ধান্ত হয়।
