প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ০২.১১ পি.এম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাস্টার্স পড়ুয়া ছাত্র মারা গেছে। সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানাগেছে, নাকনা গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে সাতক্ষীরা সিটি কলেজে সমাজ বিজ্ঞান বিষয়ে এমএ অধ্যয়নরত সুজন সরকার (২৫) বাড়িতে ধান মাড়াইয়ের মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়েছিল। ঘরের ভিতরে ঢুকে মেশিনের প্লাগ লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
