ঢাকা মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

গোয়ালডাঙ্গা ভাঙ্গন কবলিত বাঁধ ও বিভিন্ন সরকারি অফিস পরিদর্শনে ডিসি আফরোজা আখতার

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, সময়ঃ ০২.১৩ পি.এম
গোয়ালডাঙ্গা ভাঙ্গন কবলিত বাঁধ ও বিভিন্ন সরকারি অফিস পরিদর্শনে ডিসি আফরোজা আখতার
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)  : আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজার বাঁধ ভাঙ্গন স্থান, সদর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সোমবার দুপুর ১২.৩০ টায় আশাশুনিতে গমন করেন।

পরিদর্শনকালে তিনি গোয়ালডাঙ্গা বাজারে নদীর স্রোতে বাঁধ ভাঙ্গনের ভয়াবহতা দেখেন। স্থানীয় নেতৃবৃন্দ ও ভুক্তভোগিদের সাথে কথা বলেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মোবাইলে কথা বলেন এবং দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন। এসময় ভারপ্রাপ্ত ইউপি প্রশাসক আক্তার ফারুক বিল্লাল, বাজার কমিটির সভাপতি মহির উদ্দিন ফকির, জামায়াতের আমির এমএ ওয়াজেদ আলী, সাবেক ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব বকুল শিকারি, ইউপি সদস্য জুলফিকার আলী ভুট্টো, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওয়াব উপস্থিত ছিলেন। সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে নথিপত্র পরীক্ষা, পরিষদের সার্বিক পরিবেশ, গ্রাম পুলিশদের কর্মকান্ড, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে কথা বলেন। বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন। পরিষদের বিভিন্ন কক্ষ দর্শন করেন। পরিষদে সেবা নিতে আসা উপকারভোগিদের সাথে কথা বলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক আফরোজা আখতার সদর ইউনিয়ন ভূমি অফিস, সহকারী কমিশনার (ভূমি) অফিস, ইএসডিও'র বিভিন্ন কার্যক্রম ও একটি বাড়ি একটি খামার প্রকল্প পরিদর্শন করেন।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com