ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১২.৩৭ পি.এম
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক : দেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির ধারাবাহিকতায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারমাণবিক সহযোগিতা এবং চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এছাড়া ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনও বৈঠকে উপস্থিত ছিলেন।