ঢাকা বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে রেজিলিয়েন্স বিগিনস এট হোম প্রকল্পের অবহিতকরণ সভা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০২.১২ পি.এম
আশাশুনিতে রেজিলিয়েন্স বিগিনস এট হোম প্রকল্পের অবহিতকরণ সভা
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে আইডিয়ালের আয়োজনে রেজিলিয়েন্স বিগিনস এট হোম প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

লিরিয়েনা ফন্ডস এর অর্থায়নে সিডিডি'র সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। প্রজেক্ট ফোকাল মিজানুর রহমানের সভাপতিত্বে ও সুব্রত বাছাড়ের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্প সস্পর্কে ভিডিও তথ্য উপস্থাপন করেন, প্রকল্প সমন্বয়ক মিহির কুমার দাশ ও সিডিডি প্রজেক্ট অফিসার পল্লব সরকার বাবু। প্রকল্পের নানা দিক নিয়ে কথা বলেন প্রজেক্ট অফিসার মামুন আলী ও সিডিডি রিচার্স তৌফিক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিআইও আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী প্রমুখ।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com