কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে কৃষক-কৃষাণীদের নিয়ে মঙ্গলবার দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় দিন ব্যাপী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ কর্মসূচী পালিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ মামুনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ রিয়াজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সেকেন্দার শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফকরুল আলম মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা বেগম, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল।
উপসহকারী কৃষি কর্মকর্তা জালিস মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠুন বনিক, রিয়াজ হোসেন সরদার, আবুল কালাম আজাদ, নুপুর মজুমদার সহ অন্যান্যরা। সভার শুরুতে অতিথিবৃন্দ উত্তম কৃষি চর্চা স্টল পরিদর্শন করেন।
