ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ আলোচনা সভা

প্রকাশিত: ১০ মে ২০২৬, রোববার, সময়ঃ ১০.৫০ এ.এম
মহম্মদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ আলোচনা সভা
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষ আলোচনা সভা ও সমন্বিত অভিযানের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, জনসচেতনতাই সবচেয়ে বড় ভূমিকা রাখে। নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এ কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।”

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. শাহনুর জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির সাবেক উপজেলা আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা, জেলা বিএনপির সদস্য ও মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাঃ কাজী মো: আবু আহসান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান, কাজী সালিমাহক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, সহযোগী অধ্যাপক ড. রইচ উদ্দীন, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান এবং ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম,মো: জিয়াউল হক বাচ্চু, মো: আকতারুজ্জামান বিল্লাহ,মো: তরিকুল ইসলাম তারামিয়া, মো: আরিফুজ্জামান মিল্টন,মো: জাহিদুল ইসলাম রানু,মো: সিরাজুল ইসলাম মিন্টু, মেহেদী হাসান পলাশ সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।