ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে পাচবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্ঠে ১ ঘের কর্মচারীর মৃত্যু

প্রকাশিত: ১০ মে ২০২৬, রোববার, সময়ঃ ১০.৫৩ এ.এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধ :  কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর  ইউনিয়নের  পাঁচবাড়িয়া গ্রামে মৎস্য ঘরের মধ্যে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শান্তা মন্ডল (৫৮) নামে একজন ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকাল পৌনে  ৯ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শহিদুল ইসলামের মৎস্য ঘেরে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্তা মন্ডল উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের মৃত কেষ্ট মন্ডলের পুত্র। প্রতিদিনের ন্যায় ঘেরে কাজ করার সময় মোটরের তার লিক হয়ে বিদ্যুতায়িত হয়েছিল। অসাবধানতাবশত ওই তারে হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর শুনে থানার উপ পরিদর্শক সারোয়ার হোসেন  ঘটনাস্থলে দিয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্য  মামলা দায়ের হয়েছে।