ঢাকা বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালীগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি বাস খাদে , আহত ৮

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১২.১১ পি.এম
কালীগঞ্জে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি বাস খাদে , আহত ৮
www.dailyranggaprovat.com

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জের বার বাজারে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি শাপলা পরিবহন খাদে পড়ে ৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও প্রত্যক্ষদশর্ীরা জানান, সকালে যাত্রীবাহি শাপলা বাস যশোর থেকে কালীগঞ্জ যাওয়ার পথে বার বাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে । সে সময় ৮ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন । তবে এ দূর্ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর মেলেনি । 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বার বাজার হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বাস খাদে পড়লেও সম্পূর্ণ উল্টে যায়নি । যার কারনে বড় দূর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। তবে আহত যাত্রীদের ব্যাপারে আমি খোজ নিচ্ছি ।


» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com