ঢাকা রোববার ১৯ জুলাই ২০২৬ ৪ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নড়াইলে নির্মিত হতে যাচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ থিমপার্ক

প্রকাশিত: ১০ মে ২০২৬, রোববার, সময়ঃ ১০.৫৯ এ.এম
নড়াইলে নির্মিত হতে যাচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ থিমপার্ক
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : মনড়াইলে নির্মিত হতে যাচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ থিমপার্ক। প্রায় ১৪ হাজার ৭৩৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হবে এই মেগা প্রকল্প। ইতোমধ্যে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আধুনিক ও আন্তর্জাতিক মানের এই থিমপার্ক নির্মাণে সময় লাগতে পারে প্রায় ৩ থেকে ৪ বছর। প্রকল্পটি বাস্তবায়িত হলে নড়াইল জেলার অর্থনীতি, পর্যটন খাত এবং কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত থিমপার্কে থাকবে অত্যাধুনিক রাইড, পরিবারভিত্তিক বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কৃত্রিম লেক, সবুজ পরিবেশ, সাংস্কৃতিক জোন এবং পর্যটকদের জন্য উন্নত আবাসন সুবিধা। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞদের মতে, এত বড় বিনিয়োগের প্রকল্প বাস্তবায়িত হলে নড়াইলের যোগাযোগ ব্যবস্থা, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি হাজারো মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

স্থানীয়দের ধারণা, থিমপার্কটি চালু হলে দেশ-বিদেশের বিপুল সংখ্যক পর্যটক নড়াইলে ভ্রমণে আসবেন। এতে জেলার পর্যটন শিল্প নতুন মাত্রা পাবে এবং নড়াইল দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।

এদিকে, এমন একটি বৃহৎ প্রকল্পের খবরে নড়াইলবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলার সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে।