গৌরনদীতে সাবেক ইউপি চেয়ারম্যানের স্মরণসভা
প্রকাশিত: ১০ মে ২০২৬, রোববার, সময়ঃ ০৩.৫৭ পি.এম
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্যপ্রয়াত মোঃ ফকরুল আলমের স্মরণসভা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এসএসসি ৮৮ ব্যাচের আয়োজনে শনিবার সন্ধ্যায় তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুরেশ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাইওয়ে থানার ওসি মোঃ মহসীন, মরহুমের বড় ভাই মাসুদ মাঝি, জিয়াউল হক মিয়া, ৮৮ ব্যাচের বন্ধু ফিরোজ মোল্লা, হোসাইন মোল্লা, প্রকৌশলী তানভীর আলম, শিক্ষক মানিক হাসান, সাংবাদিক জামিল মাহমুদ প্রমূখ। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
