ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ মে ২০২৬, রোববার, সময়ঃ ০৮.৫৭ পি.এম
কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার চন্ডীতলায় সানজিদা খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা নিতে পুলিশের গড়িমসি অভিযোগে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে কালিগঞ্জ প্রেস ক্লাবে  ভুক্তভোগীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের চন্ডীতলা গ্রামের গৃহবধূ সাজিদা হত্যাকাণ্ডের ঘটনায় থানায় এজাহারে  আসামি কমিয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়। নিহত সাজিদার ভাই, রঘুনাথপুর গ্রামের কেরামত আলী মোল্লার ছেলে মোঃ আব্দুল খালেক লিখিত বক্তব্যে অভিযোগ করেন, মামলায় শুরুতে ৫ জনকে আসামি করা হলেও পরে তা কমিয়ে মাত্র ২ জনকে রাখা হয়েছে। এ সময় প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ওসি মোঃ জুয়েল হোসেনের পক্ষপাতমূলক আচরণের কারণে মামলার সুষ্ঠু তদন্ত ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগীরা পুলিশের বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসি ও পক্ষপাতের অভিযোগ তুলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ মোঃ আব্দুল খালেকসহ ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।