ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ-২

প্রকাশিত: ১১ মে ২০২৬, সোমবার, সময়ঃ ১১.৫৬ এ.এম

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের টাংকিতে গ্যাস ঝালাই দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে কলেজ ছাত্র সহ দুইজন গুরুত্বর আহত হয়েছে। রোববার রাতে আহতদের মূমূর্ষ অবস্থায় ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন-গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্র ও উপজেলা গেট সংলগ্ন সেবা ফিজিওথেরাপী সেন্টারের কর্মী মেহেদী হাসান রাজু (২৩) ও থেরাপী সেন্টারের মালিকের ভাগ্নে জিসান (১৬)।

ফিজিওথেরাপী সেন্টারের মালিক নারগিস আক্তার জানান, রোববার বেলা এগারটার দিকে মোটরসাইকেলের টাংকি ঝালাই দেওয়ার জন্য কলেজ ছাত্র মেহেদী এবং আমার বোনের ছেলে জিসান আশোকাঠী আখিঁ ক্লিনিক সংলগ্ন একটি গ্যারাজে যায়। সেখানে গ্যাস ঝালাই দেওয়ার সময় অগ্নিকান্ডে তারা দুইজন দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। খবরপেয়ে তাদের প্রথমে উপজেলা ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা বার্ন ইউনিটিতে প্রেরণ করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার জাহিদুল ইসলাম জানান, সিলিন্ডার বিস্ফোরণে আহত ওই দুইজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।