মধুখালীতে রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের প্রতিবাদী মানবন্ধন
শাহজাহান হেলাল, ফরিদপুর প্রতিনিধি : ঢাকায় মেডিকেল রি-প্রেজেন্টেটিভদের দালাল বলে কটুক্তি ও গ্রেফতারের প্রতিবাদে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের মধুখালী উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদী মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
১১ মে ২০২৬ খ্রি সোমবার সকাল ৯ টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টটিভ গণ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠি। ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল বলে কটুক্তি ও গ্রেফতারের প্রতিবাদে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের মধুখালী উপজেলার আয়োজনে ঘন্টা ব্যাপি প্রতিবাদী মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবী তুলে সারা দেশের ন্যায় প্রতিবাদী মানবন্ধন কর্মসূচীতেবক্তব্য রাখেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের মধুখালী উপজেলা শাখার প্রধান উপদ্ষ্টো মোঃ ফরিদুল ইসলাম, মোঃ জসিমউদ্দিন, সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটন ও সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম আরেফিন সহ প্রমুখ।
