ঢাকা বুধবার ১৩ মে ২০২৬ ৩০ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

গাজায় স্বাস্থ্যব্যবস্থাও যুদ্ধের শিকার : রেড ক্রস

প্রকাশিত: ১১ মে ২০২৬, সোমবার, সময়ঃ ০৩.৫৫ পি.এম
গাজায় স্বাস্থ্যব্যবস্থাও যুদ্ধের শিকার : রেড ক্রস
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক : গাজা উপত্যকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা কার্যত যুদ্ধের ‘আরেকটি শিকার’ হয়ে গেছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি।

রাফাহ অঞ্চলে সংস্থাটির মুখপাত্র প্যাট গ্রিফিথস বলেন, অবরুদ্ধ এই অঞ্চলের হাসপাতালগুলো আর স্বাভাবিক হাসপাতালের মতো নেই। তার ভাষায়, অনেক হাসপাতাল গুলিবর্ষণে ছিদ্রবিদ্ধ বা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত— যা চিকিৎসা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে তুলেছে।  


তিনি জানান, গত বছরের অক্টোবরের ‘যুদ্ধবিরতির’ পর তুলনামূলকভাবে বড় আকারের গণহত্যামূলক হামলার সংখ্যা কিছুটা কমেছে, তবে সহিংসতা থেমে নেই। এখনো প্রতিদিনই প্রাণহানি ও ধ্বংস চলছে।