ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরামের মতবিনিময়

প্রকাশিত: ১১ মে ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.৫০ পি.এম
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরামের মতবিনিময়
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা অবঃ বেসেকারি শিক্ষক-কর্মচারী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ১২.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

অবঃ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সমস্যা, দুঃখ-দুর্দশায় পাশে থাকা এবং শেষ বয়সে একটু স্বাভাবিক ও সম্মানজনক সময় কাটানোর সুযোগ সৃষ্টির কথা তুলে ধরে এবং সাথে সাথে স্মৃতি বিজড়িত ফেলে আসা জীবনের স্মৃতিচারণ করে আলোচনা রাখেন, ফোরামের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সেক্রেটারী নীল কণ্ঠ সোম, সহ সভাপতি মনীন্দ্র নাথ বাছাড়, দুলাল চন্দ্র সানা, কামরুন্নাহার কচি, চিত্তরঞ্জন অধিকারী, যুগ্ম সম্পাদক ইয়াহিয়া ইকবাল, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ বুলবুল,সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক আবু মুছা মল্লিক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তফা ইয়াহিয়া ইকবাল, সদস্য সুকুমার মল্লিক, আলহাজ্ব মাওঃ মনিরুজ্জামান, রফিকুল ইসলাম, আঃ বাতেন, আঃ সালাম, বদর উদ্দীন প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবন করেন এবং তাদের সাথে সহমত পোষণ করে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।