ঢাকা বুধবার ১৩ মে ২০২৬ ৩০ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

নম্বর প্লেট নিয়ে ডিএমপির কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত: ১২ মে ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ১০.৩৯ এ.এম
নম্বর প্লেট নিয়ে ডিএমপির কঠোর হুঁশিয়ারি
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক :

যানবাহনে বিআরটিএর নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার না করলে আগামী সপ্তাহ থেকে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি। সোমবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি যানবাহনে নির্ধারিত রং, ডিজাইন ও সাইজের নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক। কিন্তু অনেক যানবাহনে মূল নম্বর প্লেটের বদলে হাতে লেখা নম্বর ব্যবহার করা হচ্ছে। এটি সম্পূর্ণ আইন পরিপন্থি।

অনেকে ফি জমা দিলেও বিআরটিএ থেকে নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। আবার অনেক গাড়ির কাচে লাগানো ট্যাগ অকার্যকর হয়ে আছে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা ও ডিজিটাল তদারকিতে সমস্যা হচ্ছে।

ডিএমপি জানায়, ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে আগামী সপ্তাহ থেকে বিশেষ অভিযান চলবে। ট্যাগ ও নম্বর প্লেটবিহীন যানবাহনের বিরুদ্ধে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। সব মালিককে দ্রুত বিআরটিএ নির্ধারিত নম্বর প্লেট নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।