ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জের নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ল্যাবরেটারি উদ্বোধন

প্রকাশিত: ১২ মে ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০১.৫২ পি.এম
কালিগঞ্জের নলতা  মা ও শিশু কল্যাণ  কেন্দ্রের ল্যাবরেটারি  উদ্বোধন
www.dailyranggaprovat.com

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধ : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন সময়ে সকল পরীক্ষা  ল্যাবরেটরির মাধ্যমে করার জন্য  ল্যাবরেটারি টেস্ট ল্যাব  উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টায় নলতা মা শিশু  কল্যাণ কেন্দ্রেে ল্যাবট্রো এর  কেটে আনুষ্ঠানিকভাবে ল্যাব টেস্ট পরীক্ষার  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন কুমার সাহা। কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম এর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য, প,প কর্মকর্তা  ডালিয়া আক্তার  সাথী,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা  আখতারুজ্জামান  পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু যুগ্ন  সম্পাদক হাফিজুর রহমান শিমুল,উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আব্দুস সোবহান  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল্যাব টেস্টলজি ফাহমিদা আক্তার নলতা মা ও শিশু কেন্দ্রের এফ ডাব্লিউ  ভি দীপাঞ্জলি সরকার, এফ ডব্লিউ ভি জুলেখা খাতুন,প্রমুখ। নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতি ও গর্ভবতী মায়েদের পরীক্ষার ল্যাব টেস্টের মধ্যে রয়েছে ভাবনার মেশিন রক্তের হিমোগোরইন  পরীক্ষা ইউরিন আর ই ব্লাড ও প্রেগনেন্সি টেস্ট এর মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা থাকবে। গত মাসে নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রয়োজন গর্ভবতী মা ডেলিভারি হয়েছে। নলতা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গত এক বছরের ডেলিভারি হয়েছে প্রায়  ২৮০ জন  গর্ভবতী মা।