ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পায়রা বন্দরের নৌ নিরাপত্তা সপ্তাহ উদযাপন

প্রকাশিত: ১২ মে ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৪.৪২ পি.এম
পায়রা বন্দরের নৌ নিরাপত্তা সপ্তাহ উদযাপন
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : নৌ নিরাপত্তা সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১১ টায় পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

পায়রা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল মাসুদ ইকবাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাবক এর হারবার এন্ড মেরিন সদস্য কমডোর মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী।  

প্রধান অতিথির বক্তব্যে পায়রা বন্দর  কর্তৃপক্ষ’র চেয়ারম্যান রিয়াল এডমিরাল মাসুদ ইকবাল বলেন, সড়ক পথের চেয়ে নৌপথে দূর্ঘটনা কম হলেও নৌযান চালকদের অসাবধানতা এবং ফিটনেস বিহীন নৌযান চলাচলের কারণে এ দূর্ঘটনা ঘটছে। তাই নৌযান চালক, মালিক ও যাত্রীরা সচেতন হলে এ দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে। 

স্বাগত বক্তব্যে পাবক এর হারবার এন্ড মেরিন সদস্য কমডোর মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী বলে, ২০২৫ সালে সারাদেশে ছোট-বড় প্রায় ১৩২টি নৌ-দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৮ জন মানুষ। আহত হয়েছেন প্রায় ১৩৯ জন। দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন আনুমানিক ৩৮ জন মানুষ। নৌপথে ছোট-বড় দুর্ঘটনা ও ডাকাতি আগের তুলনায় বেড়েছে। ফেরি ঘাটগুলোতে অব্যবস্থাপনা এবং ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তাই নৌযান চালকরা সচেতন হলে এ দূর্ঘটনা রোধ করা সম্ভব।

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুসহ নৌযান মালিক, চালকরা বক্তব্য রাখেন। 

অনুষ্ঠান শেষে কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে নৌ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে জেলেদের মধ্যে লিফলেট বিতরণ করেন পায়রা বন্দর চেয়ারম্যান।