আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ মে) দুপুরে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে শেষ হয়।
পরে হাসপাতালের প্রশিক্ষণ হলরুমে নার্সিং সুপারভাইজার ভানু বিশ্বাস এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীব।
এ সময় বক্তব্য রাখেন আরএমও ডা. শিশির কুমার গাইন ও ডা. মিরন হালদার। বক্তারা বলেন, একজন রোগীর সুস্থতার পেছনে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের অবদানও অনস্বীকার্য। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কেক কেটে দিবসটির উদযাপন করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নার্স আভা করাতী, প্রিয়াংকা তালুকদার, নিপা বৈরাগী, রেবা হালদার, মাধবী লতা রাজিব, আরতী মধু, দিপালী মন্ডল, মাধবী গাইন, সুনন্দা বৈদ্য, তাহমিনা খানম, মার্টিনা হেম্রম, সঙ্গীতা বৈরাগী, পাপিয়া বাড়ৈ, বিলাসী বালা, বিথীকা মন্ডল, ইতি বৈরাগী, পলি বৈদ্য, মৃদুলা সরকার, পূর্ণিমা হালদারসহ প্রমুখ।
