নলতায় মেম্বারের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কর্তৃক অনুমোদিত রাস্তা নির্মাণ কাজে বাধা প্রদান, জনসাধারণের চলাচলের রাস্তা দখলের চেষ্টা এবং পরিকল্পিতভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জনপ্রিয়তা ক্ষুণ্ন করার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১২ মে) বেলা ১২ টায় নলতা হাটখোলা করিম সুপার মার্কেট প্রাঙ্গনে
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নলতা ইউনিয়ন পরিষদের অনুমোদিত উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ কাজ চলমান থাকলেও একটি স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে কাজে বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে জনসাধারণের ব্যবহৃত রাস্তা দখলের চেষ্টা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান এর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তারা।নলতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য খোদেজা খাতুন, ইউপি সদস্য ইব্রাহিম খলিল, অন্যান্য ওয়ার্ডের ইউপি সদস্যা ,
এ সময় বক্তারা বিশেষভাবে ৬নং নলতা ইউনিয়নের সদস্য আহম্মদ আলী গাজী (আব্দুল্লা মেম্বর)-এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং চলমান উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
