ঢাকা বুধবার ১৩ মে ২০২৬ ৩০ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মাদক ব্যবসাকে কেন্দ্র করে তিন জন আহত

প্রকাশিত: ১৩ মে ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.২১ এ.এম
মাদক ব্যবসাকে কেন্দ্র করে তিন জন আহত
www.dailyranggaprovat.com

মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা প্রতিনিধি : আশাশুনির বড়দলে মাদক ব্যবসায়ী ও সেবনকারী দের হামলায় আপন দুই ভাই ও তাদের পুত্র গুরুতর জখম হয়েছে। গুরুতর জখমীদের মধ্যে চাচা ও ভাতিজাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গুচ্ছগ্রামে । স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন জখমীরা বলেন দীর্ঘদিন ধরে মাদক রমরমা ব্যবসা ও সেবনকারীদের আড্ডা বসে। এতে এলাকার উঠতি বয়সী যুবক ও ছাত্র সহ বিভিন্ন বয়সের মানুষরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। ফলে এলাকার যুব ও ছাত্র সমাজ মিশা শক্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছিয়েছে এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদ করার কারণে বড়দল গ্রামের সোবহান শেখের পুত্র আব্দুল জলিল শেখ, ইয়াকুব শেখের আব্দুল মালেক শেখ‌, ফজর সরদারের পুত্র আজিজুল সরদার ওরপে রাঙ্গা ,জনাব গাজী পিতা অজ্ঞত  , কামরুল সানার পুত্র রাজু সানা ,আব্দুর রাজ্জাক ঢালীর পুত্র আলমগীর ঢালী,মনি গাজীর পুত্র ফরহাদ গাজী , নয়ন গাজী পিতা অজ্ঞত নূর হোসেন ঢালীর পুত্র ফুরকান ঢালী, সহ অজ্ঞতনামা ২০//২৫ জন সুসংগঠিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে আপন দুই ভাই আব্দুস সবুর সানা ‌,কবির হোসেন সানা ও আব্দুস সবুরের পুত্র সোহেল হোসেন সানাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেছে। এ ঘটনার সাথে জড়িত হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর‌‌ আশু হস্তক্ষে কামনা করেন

‎আহতরা ও তাদের পরিবারের সহ এলাকাবাসীর। এছাড়া মাদক ব্যবসায়ীদের হাত থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষা করার সহ এলাকার পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। এ বিষয়ে

‎বড়দল গ্রামের সোবহান শেখের পুত্র আব্দুল জলিল শেখ, ইয়াকুব শেখের আব্দুল মালেক শেখ‌, ফজর সরদারের পুত্র আজিজুল সরদার ওরপে রাঙ্গা ,আব্দুর রাজ্জাক ঢালীর পুত্র আলমগীর ঢালী

 প্রতিবেদককে বলেন তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবন করার যে অভিযোগ আনা হয়েছে তার সম্পন্ন মিথ্যা ও বানোয়াট বাড়ির সীমানার পথ নিয়ে বিরোধের জেদ ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মায়ের পেটের ঘটনা ঘটেছে। বিষয়টি যথাযথ তদন্তের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।