ঢাকা বুধবার ১৩ মে ২০২৬ ৩০ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ঈদে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

প্রকাশিত: ১৩ মে ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.৪০ এ.এম
ঈদে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটার সুবিধার্থে দোকান ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমা বৃদ্ধি করেছে সরকার। মঙ্গলবার (১২ মে) রাত সোয়া ৯টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন সিদ্ধান্ত জানানো হয়। 
প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে শপিং মল, মার্কেট ও দোকানসমূহ বিদ্যমান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কোনো ধরনের আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই আদেশ কার্যকর করার জন্য দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৪ মে দোকান মালিক সমিতির পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর কাছে দোকানপাট রাত ১১টা পর্যন্ত খোলা রাখার জন্য একটি আবেদন জমা দেওয়া হয়েছিল। সমিতির দাবির পরিপ্রেক্ষিতে এবং আসন্ন ঈদের কেনাকাটার চাপ বিবেচনায় নিয়ে সরকার এই ৩ ঘণ্টা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিল। 
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের যে নীতি সরকার গ্রহণ করেছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগ পর্যন্ত ব্যবসায়ীরা এই বাড়তি সময়ের সুবিধা ভোগ করতে পারবেন।