মধুখালীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
শাহজাহান হেলাল, ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও কৃষকলীগের সদস্য সচিব এবং সাবেক নওপাড়া ইউনিয়ন পরিষদের কয়েকবার নির্বাচিত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ হাবিবুর রহমানকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
ফরিদপুর জেলাডিবি পুলিশ সুত্রমতে ৮ মে ২০২৬খ্রি. শুক্রবার ভোরে উপজেলার নওপাড়া ইউনিয়নের কুড়ানিয়ারচড় গ্রামের নিজ বাড়ী থেকে উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য,কৃষকলীগের সদস্য সচিব ও নওপাড়া ইউনিয়ন পরিষদের কয়েকবার নির্বাচিত চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে ফরিদপুর জেলাডিবি পুলিশের এসআই মো.আহাদুজামানের নেতৃত্বে একটি দল। তাকে ফরিদপুর কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলা নং ১৮,তারিখ ৬ ডিসেম্বর ২০২৫খ্রি. ও জিআর নং ৭২৭/২৫।
ফরিদপুর জেলাডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ আলমগীর হোসেন জানান ফরিদপুর কতোয়ালী থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা থাকায় অধিকতর তদান্তে মামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেফতার করা হয়েছে। ঐ দিন বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
