বাবুগঞ্জে ফিরোজা বেগমের ইন্তেকাল
সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেনের দাদি ও পূর্ব ভূতেরদিয়া এলাকার বাসিন্দা ইউসুফ হাওলাদারের মাতা ফিরোজা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমার রোগে আক্রান্ত ছিলেন। এ কারণে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার জানাজার নামাজ বৃহস্পতিবার ১৪ মে সকাল ৯ টায় পূর্ব ভূতেরদিয়া সাইক্লোন শেল্টার মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ফিরোজা বেগমের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
