ঢাকা শুক্রবার ১৫ মে ২০২৬ ১ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.৪৬ পি.এম
ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

‎মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা :  মরহুম এ কে এম আনিছুর রহমান ও মরহুম আল আমিন কবির চৌধুরী ডেভিড স্মৃতি ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ব্লিজ

‎ হসপিটাল ও এসডি হাসপাতালের আয়োজনে এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা এর সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম।

‎পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত মীর তাজুল ইসলাম রিপন,

‎বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, মোঃ মিজানুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য আমি যে মনিরুজ্জামান কাকন, ডাঃ রাজু, বিসিবির কোর্স মুফাচ্ছিনুল ইসলাম তপু, সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য ওয়াইজ হোসেন দিপু, একরামুল ইসলাম লালু, সাইফ মুকুল ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান সৈকত প্রমূখ। 

‎টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় ব্লিজ হসপিটাল বনাম ডক্টরস ল্যাব এন্ড হসপিটাল। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আখেরুজ্জামান তাপস ও মাহিনুর রহমান লিটু। স্কোয়ারের দায়িত্ব পালন করেন ডাঃ বাবলু মির্জা। 

‎সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক  সরদার নাইম ইসলাম।