ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ

প্রকাশিত: ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.৪৯ পি.এম
মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় মধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে  ১০টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রের  সামনে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ কালিগঞ্জ আশাসনি    আসনের সংসদ সদস্য হাফেজ মুহা: রবিউল বাশার। বিশেষ অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসিম উদ্দীন।

কালিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহার সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীলের সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তারা আধুনিক পদ্ধতিতে মধু চাষের গুরুত্ব এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে মৌ পালনের ভূমিকা তুলে ধরেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা:শফিকুর ইসলাম বাবু, উপজেলা জামাতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আনারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য৷  ব্যক্তিবর্গ সাংবাদিক সুধী ব্যক্তির উপস্থিতি ছিলন।অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা ১৪ জন মৌ চাসীকে মৌচাষের বক্স ও রানী মৌমাছি  প্রদান করা।