ঢাকা শুক্রবার ১৫ মে ২০২৬ ১ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জ সরকারি কলেজে সংসদ সদস্য হাফেজ মুহা: রবিউল বাসার কে সংবর্ধণা ও মসজিদ উদ্বোধন

প্রকাশিত: ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৮.২১ পি.এম
কালিগঞ্জ সরকারি কলেজে সংসদ সদস্য হাফেজ মুহা: রবিউল বাসার কে সংবর্ধণা ও মসজিদ উদ্বোধন
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ সরকারি কলেজের আয়োজনে সাতক্ষীরা ৩ কালিগঞ্জ আশাশুনি আসনের সংসদ সদস্য হাফেজ মহাদ্দিস রবিউল বাসার কে সম্বর্ধনা প্রদান ও কালিগঞ্জ সরকারি কলেজের মসজিদ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার( ১৪ মে) বেলা ১২টায় কালিগঞ্জ সরকারি কলেজের কনফারেন্স রুমে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো আজিজুর রহমানের সভাপতিত্বে ও কম্পিউটার শিক্ষক বেলাল হোসেনের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  হাফেজ মুহা: রবিউল বাসার, এমপি,সম্বর্ধনা অনুষ্ঠানে  তাকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও  ফুলেল শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ  উপজেলা জামায়াত ইসলামী আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডঃ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি  শেখ সাইফুল বারী সফু,সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি আবু ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ গোলাম মহিউদ্দিন, অধ্যাপক  মোসলেম উদ্দিন,অধ্যাপক তাপস মিত্র কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন আহমেদ তাজ, ছাত্র শিবিরের সভাপতি সেলিম পারভেজ প্রমূখ। এমপি মহোদয়ের সম্বর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক সংকট অবকাঠামো উন্নয়নসহ সার্বিক  বিষয়ে এমপি মহোদয় সহযোগিতার আশায় দেন। পরে তিনি কালিগঞ্জ সরকারি কলেজের নতুন জামে মসজিদের শুভ উদ্বোধন ঘোষণা করে মোনাজাত পরিচালনা করেন। এবং ওই মসজিদে যোহরের নামাজ আদায় করেন ।