ঢাকা শুক্রবার ১৫ মে ২০২৬ ১ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

গৌরনদীতে সাপের কামড়ে মুক্তিযোদ্ধা স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ১৫ মে ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৭.৪৮ এ.এম
গৌরনদীতে সাপের কামড়ে মুক্তিযোদ্ধা স্ত্রীর মৃত্যু
www.dailyranggaprovat.com

কেএম সোহেব জুয়েল, নিজস্ব প্রতিবেদক : রাস্তা দিয়ে হাঁটার সময়  সাপের কামড়ে ফিরোজা বেগম (৫০) নামে এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার  (১২ মে) বিকেলে বরিশালের গৌরনদী  উপজেলার সরিকল  ইউনিয়নের শাহজিরা গ্রামে এ ঘটনা ঘটে। ফিরোজা বেগম ওই এলাকার 

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল হক শানুর স্ত্রী।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক শামীম মীর মৃতের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল হক শানু মীরের স্ত্রী ফিরোজা বেগম মঙ্গলবার (১২ মে) বিকেলে বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি বিষধর সাপ তাকে কামড় দেয় । পরবর্তীতে পরিবারের সদস্যরা প্রথমে তাকে গৌরনদী উপজেলা হাসপাতাল ও পরে সেখান থেকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত নয়টার দিকে তিনি (ফিরোজা বেগম) মৃত্যুবরণ করেন।