ঢাকা রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৭ হিজরী
Ad

আন্দোলনে স্থবির চট্টগ্রাম বন্দর শতকোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, রোববার, সময়ঃ ১০.৩৪ এ.এম
আন্দোলনে স্থবির চট্টগ্রাম বন্দর শতকোটি টাকার ক্ষতি
www.dailyranggaprovat.com

রাঙা প্রভাত ডেস্ক।। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অবরোধ পালন করছে বন্দরের শ্রমিক-কর্মচারীরা। জাতীয়তাবাদী শ্রমিকদল ও শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। এতে স্থবিরতা নেমেছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের মেরুদণ্ড খ্যাত চট্টগ্রাম বন্দরে। ঘোষণা অনুযায়ী গত শনিবার ও গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মবিরতি চালানোর কথা থাকলেও মূলত কর্মসূচি শুরু হওয়ার পর থেকে জেটি ছাড়া আর কোথাও কাজ হয়নি। নতুন করে আজ সোমবার সকাল থেকে ফের একই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে আন্দোলন দমাতে কঠোর অবস্থানে রয়েছে বন্দর কর্তৃপক্ষও। গত শনিবার চারজনের পর গতকাল রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়া আরো সাত শ্রমিক-কর্মচারীকে বদলি করা হয়েছে। তালিকা তৈরি করা হয়েছে ১৮০ জনের। পর্যায়ক্রমে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিছুতেই মাঠ ছাড়বেন না বলে জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। বন্দর সূত্র জানিয়েছে, বন্দরে বিদেশি অপারেটর প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত উচ্চ আদালতে একটি রিটের রায় সরকারের পক্ষে যায়। এরপর থেকেই এনসিটিকে গ্লোবাল টার্মিনাল অপারেটর প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বুঝে দেওয়ার প্রক্রিয়া শুরু করে সরকার। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয় চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের একাংশ। গত শনিবার থেকে কাজ বন্ধ। রাখার কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী শ্রমিকদল ও সিবিএ। এতে সংহতি জানায় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। ফলে কার্যত ৪৮ ঘণ্টার বেশি অচল রয়েছে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কাজ। তবে সীমিত পরিসরে জেটিতে বিদেশগামী মাদার ভেসেলে কন্টেইনার ওঠা-নামা চালু আছে। কিন্তু নতুন করে কোনো পণ্য বন্দরে প্রবেশ করছে না কিংবা বন্দর থেকে ডেলিভারিও হচ্ছে না। এতে বন্দরের ইয়ার্ড ও অফডকগুলোতে জট তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

» বিস্তারিত কমেন্টে «
facebook.com/dailyranggaprovat
dailyranggaprovat.com