ঢাকা শনিবার ১৬ মে ২০২৬ ২ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বাগেরহাট জেলা পরিষদের প্রশাসকের সাথে কৃষক দলের মতবিনিময় সভা

প্রকাশিত: ১৬ মে ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.২৫ এ.এম
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসকের সাথে কৃষক দলের মতবিনিময় সভা
www.dailyranggaprovat.com

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা পরিষদের প্রশাসকের সাথে কৃষকদলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সদস্য ফকির তৌহিদুল। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা অহিদুল ইসলাম পল্টু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আয়ুব চৌধুরী, জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান শফিক, মোরেলগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক সাদিক শিকদার প্রমুখ। এ মতবিনিময় সভায় ৯০’এর ছাত্র দল ফোরামের জেলা নেতৃবৃন্দ, ১২ টি ইউটিটের কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল খালেক ও তার ছেলে ছাত্রলীগ নেতা সাব্বির সহ কর্তমান সরকার দলের গুটি কয়েক নেতা উপজেলা কৃষক দলের সভাপতি ত্যাগি নেতা জয়নাল আবেদিনের বসতবাড়ির জমি দখলের

 ঘটনাটি সন্ন্যাসী ফাঁড়ি ইনচার্জকে দায়ী করছেন কৃষক দল নেতা। এ কারনে জমি দখলে মরিয়া হয়ে উঠে। যা দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে দাবি জয়নাল আবেদিনের। মতবিনিয়ম সভায় বক্তারা উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিনের বসতবাড়ির দখলের চেষ্টার ঘটনায় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।