আশাশুনি উপজেলার ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বিভিন্ন দপ্তরের ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর ১২ টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, পিআইও আমিরুল ইসলাম, নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, হিসাব রক্ষণ অফিসার মমিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সন্ন্যাসী চরণ মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, ডেভেলপমেন্ট ফেসিলিটেটর (ইউডিএফ) দেবু বিশ্বাস, সহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা আবু সেলিম, আব্দুর রকিব, শাহাজাহান আলী ও গৌরাংগ গাইন, সোনালী ব্যাংক ম্যানেজার নরেশ কুমার বিশ্বাস, জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হাসান কবির, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক (এসপিও) রাম প্রসাদ বিশ্বাস, সহকারি ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিএম ফিরোজ আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহাল জুয়েল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক প্রদীপ কুমার মন্ডল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুজ্জামান।
