পাবনায় মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনকে কারাদণ্ড
প্রকাশিত: ১৭ মে ২০২৬, রোববার, সময়ঃ ০৯.৪২ এ.এম
বিশেষ প্রতিনিধি : পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার বড় পাথাইল হাট এলাকায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে আজ (১৬ মে) মাদক সেবনের অপরাধে বড় পাথাইল হাট গ্রামের মো: শরিফুল ইসলামের ছেলে মো: সুমন (১৯) কে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫'শ টাকা অর্থদন্ড প্রদান করেন।সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম জানান, এসআই মোঃ মাহবুবুল হাসান রাসেল সঙ্গীয় ফোর্স সহ সাঁথিয়া থানাধীন বড় পাথাইল হাট এলাকা থেকে আসমী সুমন কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের রায় শেষে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।
