ঢাকা সোমবার ১৮ মে ২০২৬ ৪ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নারায়ণ চন্দ্র বাওয়ালীর পরলোক গমন

প্রকাশিত: ১৭ মে ২০২৬, রোববার, সময়ঃ ০৯.৪২ পি.এম
কচুয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নারায়ণ চন্দ্র বাওয়ালীর পরলোক গমন
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নারায়ণ চন্দ্র বাওয়ালী আর নেই। আজ বিকাল ৪:০৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

​পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট এবং লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​তার এই মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন

​প্রশাসক, জেলা পরিষদ বাগেরহাট,ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, সভাপতি, উপজেলা বিএনপি সরদার জাহিদ, সাধারন সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো :জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক, কচুয়া প্রেসক্লাব ​উজ্জ্বল কুমার দাস, সভাপতি, বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক সরদার সুমন সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ।