ঢাকা সোমবার ১৮ মে ২০২৬ ৪ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালীগঞ্জের চৌমুহনীতে আল্লাহর দান মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ১৭ মে ২০২৬, রোববার, সময়ঃ ১০.২৩ পি.এম
কালীগঞ্জের চৌমুহনীতে আল্লাহর দান মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে আল্লাহর দান স্টোরে আগুন লেগে মুদি দোকানের মালামাল পুড়ে লক্ষ লক্ষ টাকার ব্যাপক ক্ষতি হয়েছে।ঘটনাটি ঘটেছে রবিবার ( ১৭ মে) দিবগত রাত আড়াইটার দিকে,  আল্লাহর দান  স্টোরের মালিক আব্দুল্লাহ আল মামুন জানান প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যায় রাত আড়াইটার দিকে বাজারের নাইট গার্ড জানায় দোকানের ভিতর থেকে ধোয়া উঠছে আগুন লেগে গেছে জানালে তাৎক্ষণিকভাবে দোকানের আগুন নিভাতে স্থানীয়রা চেষ্টা করে এবং সাথে সাথে কালিগঞ্জ ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ করে এক পর্যায়ে দোকানের আগুন  নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইতিমধ্যে দোকানের ভিতরে থাকা মালামালের মধ্যে সেক সিগারেট, ডাবরি সিগারেট, রয়েল সিগারেট,জিরা, মরিচ, এলাচ, তেল, চাল, ডাল সহ বিভিন্ন মসলা ও নগদ কয়েক লক্ষ টাকা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার মত হতে পারে বলে জানান । সাংবাদিকেরা ঘটনাস্থানে গিয়ে জানতে পারে  দোকানে আগুন লাগার এবং দুর্ঘটনা কারণ  বিদ্যুতের শর্ট সার্কিট  থেকে  উৎপত্তি হয়েছে বলে জানান।স্থানীয় বাসিন্দা জামায়াত নেতা হাফেজ খায়রুল বাশার  জানান আগুনে  ব্যবসায়ী  আব্দুল্লাহ আল  মামুন এর ব্যাপক ক্ষতি হয়েছে , এ সময় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস  না এলে আরও বড় ধরনের ক্ষতি হতে পারত। এ  বিষয়ে ফায়ার  সার্ভিসের কর্মকর্তারা  ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছে।  ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রতিকার জানিয়ে আল্লাহর দান স্টোর এর  স্বত্বাধিকার আব্দুল্লাহ  আল মামুন থানা ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বলে জানায়।