ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়ায় শিক্ষকের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১৮ মে ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.৪১ পি.এম
কলাপাড়ায়  শিক্ষকের সংবাদ সম্মেলন
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জী, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে শিক্ষকরা।সোমবার (১৮ মে)  সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য পাঠ করেন মউশিক শিক্ষক কল্যান পরিষদ কলাপাড়া শাখার সভাপতি মাওলানা মো. মাহবুব আলম।

তিনি বলেন,  ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই প্রকল্পের কার্যক্রম শুরু করেন। কলাপাড়ায় শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধ জাগরণ এবং নিরক্ষরতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

তাই জরুরি ভিত্তিতে এই প্রকল্পটি রাজসুখাতে স্থানান্তর, সকল শিক্ষক, কেয়ারটেকারসহ জনবলকে সরকারি গ্রেডে বেতন ভাতা প্রদান এবং তাদের চাকরি স্থায়িত্ব নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ প্রকল্পের আওতায় কলাপাড়ায় ১৩০ জন শিক্ষক কর্মরত রয়েছে।