কালীগঞ্জে অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত: ১৮ মে ২০২৬, সোমবার, সময়ঃ ০৬.৪৯ পি.এম
মানিক ঘোষ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে তাকে এ জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
