ঢাকা মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ মে ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.২৬ পি.এম
কচুয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক চোরাচালান প্রতিরোধ, ইভটিজিং বন্ধ, চুরি-ডাকাতি রোধ এবং আসন্ন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ আসিফ হায়দার, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার  জাহিদ,জামায়াতে ইসলামের আমীর শিক্ষক মো  রফিকুল  ইসলাম  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: হাসান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্স

ভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন  বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ​বীর মুক্তিযোদ্ধাগণ, ​সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার বিভিন্ন এলাকায় রাতে পুলিশি টহল জোরদার করা এবং যানজট নিরসনে, ও বাজারের মূল পয়েন্টগুলোতে তদারকি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।