পাবনার সাঁথিয়ায় সাইবার স্পেসে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার
বিশেষ প্রতিনিধি : পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রেজিনুর রহমান (ক্রাইম এন্ড অপস্) মহোদয়ের তত্ত্বাবধানে সাঁথিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে অনলাইন জুয়া খেলার সাথে জড়িত থাকার অভিযোগে ১৭ মে মোঃ রাব্বি (২০), পিতা- অজ্ঞাত, সাং- তেথুলিয়া, থানা- সাঁথিয়া, জেলা- পাবনাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ অনুযায়ী সাঁথিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশ, পাবনা মাদক ও জুয়াসহ সকল ধরনের অপরাধ দমনে সর্বদা বদ্ধপরিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
