কালীগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা (ভূমি) অফিসের আয়োজনে ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়েছে ।মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টায় ভূমি সেবা জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ, ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা আমির মাওলানা মোঃ আব্দুল ওহাব সিদ্দিকী বিএনপি'র সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুর রহমান বাবু জামায়াতের ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কোনুজ্জামান,কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন,উপজেলা নির্বাচন অফিসার আলী সোহাল জুয়েল , উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্তনাথ মন্ডল, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ,ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।
