পহরডাঙ্গায় চেয়ারম্যান পদে জনআস্থার প্রতীক হাফেজ মাওলানা মুফতি লিয়াকত হোসেন
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০নং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা, সমীকরণ ও জনমত যাচাই। আর এ আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রবীণ নেতা, দুঃসময়ের সাহসী সংগঠক, সমাজসেবক ও জনআস্থার প্রতীক হাফেজ মাওলানা মুফতি লিয়াকত হোসেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, আদর্শ, ত্যাগ ও নীতিনিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে তিনি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। জামায়াতে ইসলামী বাংলাদেশের একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে আন্দোলন-সংগ্রামের প্রতিটি ধাপে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। রাজনৈতিক প্রতিকূলতা, দুঃসময় কিংবা সাংগঠনিক সংকট—সব পরিস্থিতিতেই নেতাকর্মীদের সাহস ও দিকনির্দেশনা দিয়ে পাশে থেকেছেন নির্ভীকভাবে। ফলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও তিনি একজন গ্রহণযোগ্য ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মাওলানা লিয়াকত হোসেন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক বিরোধ মীমাংসায় সহযোগিতা করা, মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখা এবং বিভিন্ন মানবকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এলাকার মানুষের ভাষ্য, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
স্থানীয় প্রবীণ ও সচেতন মহলের মতে, মাওলানা লিয়াকত হোসেন একজন সৎ, বিনয়ী ও দায়িত্বশীল ব্যক্তি। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, বিপদে সাহস জোগানো এবং এলাকার উন্নয়ন নিয়ে আন্তরিকভাবে কাজ করার মানসিকতা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। তরুণ সমাজের কাছেও তিনি একজন অভিভাবকতুল্য ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময় সভা ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলেছেন। তার সম্ভাব্য প্রার্থিতাকে ঘিরে নড়াগাতীজুড়ে সৃষ্টি হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা ও প্রত্যাশা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, শক্তিশালী সাংগঠনিক দক্ষতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি, ধর্মীয় মূল্যবোধ এবং সাধারণ মানুষের সঙ্গে গভীর সম্পৃক্ততার কারণে হাফেজ মাওলানা মুফতি লিয়াকত হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন শক্তিশালী ও সম্ভাবনাময় চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা মুফতি লিয়াকত হোসেন বলেন,
“আমি রাজনীতিকে কখনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে দেখিনি। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে তাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে নড়াগাতীর সার্বিক উন্নয়ন, শান্তি ও কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।”
এদিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে নড়াগাতীর রাজনৈতিক অঙ্গনে এখন থেকেই সরগরম পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে হাফেজ মাওলানা মুফতি লিয়াকত হোসেনের সম্ভাব্য প্রার্থিতাকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ, প্রত্যাশা ও আলোচনা দিন দিন বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
