ঢাকা বুধবার ২০ মে ২০২৬ ৬ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগরপুর কলেজের ৩ শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ২০ মে ২০২৬, বুধবার, সময়ঃ ০৫.৪২ পি.এম
আগরপুর কলেজের ৩ শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা
www.dailyranggaprovat.com

রফিকুল ইসলাম রনি :  বরিশালের বাবুগঞ্জ উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী আগরপুর ডিগ্রি কলেজের ৩ শিক্ষকের অবসর জনিত বিদায় উপলক্ষে রাজকীয় আবহে বিদায়ী সংবর্ধনা দিলেন  কলেজ  কর্তৃপক্ষ। 

বুধবার  (২০ মে ) সকাল ১২ টায় শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষকদের  মিলনমেলা কলেজ গ্রন্থাগার রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: এবায়েদুল হক শাহীন। 

কলেজের বিদায়ী ৩ শিক্ষক হলেন রসায়ন বি়ভাগের সহকারী অধ্যাপক মো: নজরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: কবির হোসেন ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহবুবুল আলম।

অনুষ্ঠানে কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক  মাহবুবুর রহমানের  সঞ্চালনায় সংবর্ধিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এ এফ এম জালাল আহমেদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের পরিচালনা পর্ষদের সদস্য আমির খসরু, মাওলানা হেলাল উদ্দিন,  সত্তার খান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের বর্তমান শিক্ষকদের অনেকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং ফুল ক্রেস্ট’সহ নানান উপহার সামগ্রী দিয়ে ৩ বিদায়ী শিক্ষককে রাজকীয় আবহে সংবর্ধিত করেন। 

এসময় সংবর্ধিত অতিথি শিক্ষকগণ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ভবিষ্যতে অত্র কলেজের যেকোনো আয়োজনে অংশগ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন।