দুই চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
মানিক ঘোষ, ঝিনাইদহ : শরীয়তপুরে ডা নাসির ও রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা: রায়হান রাব্বানীর উপর হামলার প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় আনার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে|
বুধবার (২০ মে) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব)| এতে ব্যানার ফেস্টুন নিয়ে ডাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত চিকিৎসকরা অংশ নেন| ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মুস্তাফিজুর রহমান, ড্যাব জেলা শাখার সিনিয়র নেতা ডা: হাসানুজ্জামান, আজীবন সদস্য ডা: আব্দুল খালেক, সদর হাসপাতালেল শিশু কনসালটেন্ট ডা: আনোয়ারুল ইসলাম, ড্যাবের আজীবন সদস্য ডা: মোকাররম হোসেন, ডা: রেজাউল ইসলাম, ডা: আরাফাত রহমান, ডা: জাকির হেসেন, মনিরুল ইসলাম, শুভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন|
সেসময় বক্তারা, চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান| একইসাথে স্বাস্থ্য সুরক্ষা আইনের দাবিও জানান তারা|
