কালীগঞ্জে এমইপি কোম্পানির সহযোগী সম্মেলন অনুষ্ঠিত
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা সেকেন্দারনগর রংধনু কমিউনিটি সেন্টারে এমইপি কোম্পানির সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ মে) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলার রংধনু কমিউনিটি সেন্টারে এমইপি কোম্পানির সহযোগী সম্মেলনে
স্বাগত বক্তব্য রাখেন এমইপি কোম্পানির এ জি এস নিজামুল ইসলাম, তিনি বলেন এমইপি ১৯৭৪ থেকে যাএা শুরু করে।এই কোম্পানির ইলেকট্রিক মালামাল সৌন্দর্য, নিরাপত্তায় ও দায়িত্বে অনন্য এছাড়া এমইপি agro গবাদি পশুর, সহ অন্যান্য প্রকল্প রয়েছে। কালিগঞ্জে মনি ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী উপজেলার সেলস প্রতিনিধি প্রদীপ অধিকারী, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানি সি এস ও চিপ সেলস অফিসার এস এম হাবিবুর রহমান, অনুষ্ঠানেবিশেষ অতিথির বক্তব্য রাখেন সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ীনাম কি জানো না জাহাঙ্গীর আলম ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউল হক ডিএসএম খুলনা মোঃ হাবিবুর রহমান, ডিএসএম সাতক্ষীরা মোঃ ইব্রাহিম, প্রমূখ। এমইপি কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ভিডিও ফিল্ম প্রদর্শন করা হয়। কোম্পানির কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার প্রায় দেড় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবসায়ীদের শুভেচ্ছা পুরস্কার ও রেফেল ড্র এর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।দুপুরে প্রীতিভোজের অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয় ।
